Ad Code

দেশে বন্যায় ২৭ জনের প্রাণহানি



দেশের ১১ জেলায় ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এ তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি। ৭৪ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৪১টি। ত্রাণ উপদেষ্টা জানান, এর মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন। আমার বাংলা/এমআর

from Amarbangla Feed https://ift.tt/6S5wrmn

Post a Comment

0 Comments