Ad Code

ভারতে হোয়াইটওয়াশ বাংলাদেশ


কানপুরের বৃষ্টিবিঘ্নিত টেস্টে দুই দিনের নাটকীয়তায় বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টানা দুই দিন বৃষ্টি শেষে খেলা মাঠে গড়ালে চতুর্থ দিনে ২৩৩ রানে অলআউট হয় টাইগাররা। জবাব দিতে নেমে টি-টোয়েন্টি খেলা শুরু করে ভারত। ৩৫ ওভারে ৯ উইকেট ব্যাট করে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। এতে ৫২ রানের লিড পায় তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৯৫ রানের মামুলি লক্ষ্য পায় স্বাগতিকরা। জবাব দিতে এক সেশন এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে রোহিত-কোহলিরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৭ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন রোহিত। এরপর ১০ বলে ৬ রান করে মিরাজের দ্বিতীয় শিকার হন শুভমান গিল। তবে জয়সাওয়ালকে সঙ্গে নিয়ে দলের হাল ধরে বিরাট কোহলি। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫১ রান করে জয়সাওয়াল আউট হলেও, কোহলির অপরাজিত ২৯ রানে ভর করে এক সেশন এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা। আমার বাঙলা/এমআর

from Amarbangla sports Feed https://ift.tt/OyNgWlc

Post a Comment

0 Comments