false নিখোঁজের সাত দিন পর সিলেটের কানাইঘাট থেকে শিশু মুনতাহা আক্তার জেরিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। মুনতাহার বাবা শামীম আহমদ বলেন, আমার শিশু কন্যাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছিলাম। ভোরে বাড়ির পাশে পুকুরে তার নিথর দেহের সন্ধান মিলেছে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল। তিনি বলেন, রবিবার ভোর ৪টার দিকে নিজ বাড়ির পুকুরে মুনতাহার নিথর দেহের সন্ধান পাওয়া যায়। তার গলায় রশি পেঁচানো ছিল। শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। লাশ দেখে বুঝা যাচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় মুনতাহার গৃহশিক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে শিশু মুনতাহা। পরে আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকালে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি। খেলার সঙ্গীরাও মুনতাহার বিষয়ে কিছু জানাতে পারেনি। আমারবাঙলা/এমআরইউ
from Amarbangla bangladesh Feed https://ift.tt/TqncGWN
0 Comments