Ad Code

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭ শ্রমিক 

false নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দুইজন শঙ্কামুক্ত হলেও বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়েছে। তবে কার শরীরের কত শতাংশ পুড়ে গেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। দগ্ধরা হলেন- জয় (২০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮), মো. শাহজালাল। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে লাভলী সিনেমা হলের সামনের রাস্তায় কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন। আমারবাঙলা/এমআরইউ

from Amarbangla Feed https://ift.tt/tqKcrRp

Post a Comment

0 Comments