Ad Code

‘আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো’: সালমান মুক্তাদির

false ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদিরের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাকে দেশ ছাড়ার পরিকল্পনার কথা বলতে শোনা যায়। সম্প্রতি একটি ইভেন্টে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সালমান মুক্তাদির। এ সময় তিনি বলেন, ‘আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরো বড় হব ইনশাল্লাহ।’ বাংলাদেশ প্রসঙ্গে সালমান বলেন, ‘আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনও দেশ নিয়ে কথা বলব না।’ দেশ ছাড়া প্রসঙ্গে এ ইউটিউবার বলেন, ‘আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাবো।’ দেশ ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। আমি অবশ্যই যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে সেটাও করব।’ আমারবাঙলা/ইউকে

from Amarbangla entertainment Feed https://ift.tt/0DRKyik

Post a Comment

0 Comments