https://ift.tt/nPDRv8d দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্ষণ আর অনুমান নির্ভর করে ৮ জন শিশুর রক্ত পরীক্ষার জন্য ঢাকাস্থ ইপিআই ভবনে পাঠানো হয়েছে। এদের মধ্যে মাহির হোসেন (৫) নামের এক শিশুর ফলাফল এসেছে। পরীক্ষায় শিশুটির নেগেটিভ ফলাফল এসেছে। অর্থ্যাৎ সে হামে আক্রান্ত নয়। কিন্তু অন্য ৭ জন শিশুর এখন ফলাফল আসেনি। মাহির হোসেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শিশু মাহির হোসেন অসুস্থ হলে তার পিতা-মাতা ২৬ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসকদের কাছে হামের লক্ষণ সন্দেহ হওয়ায় তার রক্ত পরীক্ষার জন্য ওইদিনই ঢাকাস্থ ইপিআই বিভাগে পাঠানো হয়। ৩০ মার্চ মাহির হোসেনের রক্তের ফলাফল পাওয়া যায়। তাতে সে হাম মুক্ত রয়েছে বলে রক্তের পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে। তবে অন্য ৭জন শিশুর রক্ত পরীক্ষার জন্য একইদিন পাঠানো হলেও এখন পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, এখন পর্যন্ত হামে আক্রান্ত কোনো শিশু সনাক্ত হয়নি। তবে যেসব শিশু আসছে তাদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে হামের লক্ষণ সন্দেহ হলে সেই সব শিশুর রক্ত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। তবে এখন পর্যন্ত হামের কোনো পজিটিভ রিপোর্ট আসেনি। ফলে আমরা এখন পর্যন্ত হাম মুক্ত রয়েছি বলা যায়। আমার বাঙলা/আরএ
from Amarbangla Feed https://ift.tt/IdLenSK
0 Comments