https://ift.tt/FCAZElD নীলফামারীতে ২ লাখ ১০ হাজার ২৬৯ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলার ১ হাজার ৬১৬টি কেন্দ্রে একযোগে সোমবার সকাল থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। শহরের পুরাতন হাসপাতাল সংলগ্ন ইপিআই কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এ সময় উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, আজ থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে ১০ মে পর্যন্ত।
from Amarbangla bangladesh Feed https://ift.tt/YaqFR28
0 Comments