Ad Code

জার্মানিতে ফিল্মফেস্ট ব্রেমেন পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’

https://ift.tt/vnVbxQc জার্মানিতে আয়োজিত মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬-এ বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড অর্জন করেছে। ১৯ এপ্রিল অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে আদনান আল রাজীব এই সম্মান তার টিমের সদস্যদের এবং দেশের প্রতি উৎসর্গ করেন। সামাজিক বাস্তবতা ও প্রান্তিক মানুষের জীবনগল্প সৃজনশীলভাবে তুলে ধরার স্বীকৃতি হিসেবে চলচ্চিত্রটি এই পুরস্কার পায়। এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে বিশেষ উল্লেখ (স্পেশাল মেনশন) পেয়ে আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছিল ‘আলী’। চলচ্চিত্রটির কাহিনির কেন্দ্রে রয়েছে উপকূলীয় এলাকার এক কিশোর, আলী, যে সমাজের লিঙ্গভিত্তিক বাধা ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে সংগীতে নিজের পরিচয় গড়ে তুলতে চায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল-আমিন। ইউরোপের গুরুত্বপূর্ণ এই উৎসবে ‘আলী’র সাফল্য বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন এক মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।

from Amarbangla entertainment Feed https://ift.tt/3osOrMw

Post a Comment

0 Comments