https://ift.tt/3WiDrMZ
চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে চকবাজার থানাধীন দ্বীপ আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. প্রকাশ রায়সহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাসুদ পারভেজ (৩৯), মোছা. হালিমা (২৫), মোহাম্মদ ইকবাল, আদিবা আয়েশা (২১) ও মো. মঞ্জুর আলম (২৮)।
পুলিশ জানিয়েছে, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
চকবাজার থানার পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমারবাঙলা/এনইউআ
from Amarbangla Feed https://ift.tt/pySvcdF
0 Comments