Ad Code

আমি দুঃখিত, তবে হৃদয় দিয়ে খেলেছি: মেসি

https://ift.tt/n9LgawW ২০২২ সালের বিশ্বকাপ ট্রফির পর টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে মরিয়া ছিল আর্জেন্টিনা। কিন্তু অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের র গোল সেই স্বপ্নের ইতি টানলো। পুরো ম্যাচে স্পেনের দাপট ছিল চোখে পড়ার মতোন।বল দখল থেকে শুরু করে পাসিং এবং গোলমুখে আক্রমণ—সবদিক থেকেই আর্জেন্টিনার চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল লা রোজারা। ম্যাচের পর দর্শকদের সঙ্গে অনুভূতি ভাগাভাগি করতে গিয়ে কান্না আটকে রাখতে পারেননি মেসি। তিনি বলেন, ‘আমি দুঃখিত, তবে আমি জানি যে আমরা আমাদের পুরো হৃদয় দিয়ে খেলেছি।’ ফাইনালে এবং পুরো টুর্নামেন্ট জুড়েই স্পেনের আধিপত্য ছিল একচ্ছত্র। ‘লা রোজা’ ফাইনালে শটের দিক থেকে ২০-২ ব্যবধানে এগিয়ে ছিল এবং তারা আর্জেন্টিনাকে ৮৪৫-৪৩৩ পাসে পেছনে ফেলে দেয়। মেসি স্পেনের পারফরম্যান্সকে কৃতিত্ব দিলেন, ‘সত্যি বলতে, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা খেলায় হেরেছি এবং আমরা তা মেনে নিচ্ছি। তার মানে এই নয় যে আমরা এ পর্যন্ত যা কিছু করেছি তা ভুলে যাব, তাই আমি আমার দেশের মানুষ, খেলোয়াড় ও আমার দেশকে ধন্যবাদ জানাতে চাই।’ আমার বাঙলা/ হুমায়রা

from Amarbangla sports Feed https://ift.tt/IRXhEOb

Post a Comment

0 Comments