Ad Code

‘বান্ধবী’ গুজব নিয়ে পূর্ণিমার বক্তব্য

https://ift.tt/oRBWp1h ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার পর্দায় বা সোশ্যাল মিডিয়ার রঙিন ক্যানভাসে উপস্থিতি উন্মাদনা বাড়িয়ে দেয় ভক্তদের। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং বান্ধবীকে নিয়ে তৈরি হওয়া গুজব নিয়ে খোলামেলা আলোচনায় মেতেছেন এই অভিনেত্রী। কথা বললেন নেটদুনিয়ায় ঝড় তোলা সেই ঘটনার পেছনের আসল গল্প। মূল ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ণিমার শেয়ার করা এক ভিন্নধর্মী আবেগঘন ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওটিতে কয়েকজন নারীর সঙ্গে অত্যন্ত সাবলীল ও আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দী হতে দেখা যায় এ তারকাকে। পোস্টের ক্যাপশনে পূর্ণিমা লিখেছিলেন, ‘এই সেই আমার বান্ধবীরা’—সঙ্গে জুড়ে দিয়েছিলেন ভালোবাসার ইমোজি। তবে এই ভাইরাল রহস্যের মোড়ক উন্মোচন করে এক অনুষ্ঠানে হেসে হেসেই পূর্ণিমা বলেন, ‘না, বান্ধবী তো আমি বানাইনি, বান্ধবী বানিয়েছিলেন আপনারা।’ উনারা আসলে আমি একটা রিসোর্টে যাই, সেখানে খুবই মজার রান্না করে, আমি খেতে পছন্দ করি, আমি কিচেনে যাই, উনারা কি কি রান্না করেন দেখতে।’ রিসোর্টের আতিথেয়তা ও রান্নার প্রতি নিজের অনুরাগের কথা জানিয়ে পূর্ণিমা আরও যোগ করেন, ‘তারা বসে থাকে যে আমি কখন আসব, আমি রান্নাটা দেখব। মাঝে মাঝে আমি একটু বলি যে আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি, বলে হ্যাঁ কাটুক, খুবই আন্তরিকভাবেই ওরা আমাকে পছন্দ করে।’ আমার বাঙলা/ হুমায়রা

from Amarbangla entertainment Feed https://ift.tt/d4sArTQ

Post a Comment

0 Comments