Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মনোনীত ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

https://ift.tt/fKUieXn সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। সোমবার (১৩ই জুলাই) সংসদ সচিবালয় সূত্রের এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সরকারের গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটির প্রধান হিসেবে এখন থেকে তিনি দায়িত্ব পালন করবেন। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত এবাদুর রহমান চৌধুরীর কন্যা। ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পেশায় আইনজীবি এই সংসদ সদস্যকে এখন আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত সংসদীয় তদারকি কমিটির গুরুত্বপূর্ণ হাল ধরতে হচ্ছে। সংসদীয় রেওয়াজ অনুযায়ী, স্থায়ী কমিটিগুলো মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের কাজ করে থাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি মনোনীত হওয়ায় জহরত আদিব চৌধুরীকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। আমার বাঙলা/ রাব্বি

from Amarbangla Feed https://ift.tt/oA8NyTD

Post a Comment

0 Comments