Ad Code

গর্জনিয়া ফাঁড়ি, ঈদগড় ক্যাম্প ও ঈদগাঁও থানা পরিদর্শনে পুলিশ সুপার

false কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান গর্জনিয়া পুলিশ ফাঁড়ি, ঈদগড় পুলিশ ক্যাম্প ও ঈদগাঁও থানা পরিদর্শন করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ইউনিটসমূহের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র পর্যালোচনা করেন। এ সময় পুলিশ সুপার অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বৃদ্ধি এবং সাধারণ জনগণের সঙ্গে পুলিশের সেবামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, পিপিএমসহ সংশ্লিষ্ট থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পের ইনচার্জরা। আমারবাঙলা/এনইউআ

from Amarbangla bangladesh Feed https://ift.tt/1azolib

Post a Comment

0 Comments