false ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাক্বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রুমিন ফারহানা ওই ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে বলতে শোনা গেছে, আজকে আমি ভদ্রতা করে বলে যাচ্ছি। নেক্সট টাইম ভদ্রতা করে দেখাবো না। স্থানীয় সূত্র জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে ঘটনাটি ঘটে। একটি কর্মসূচি শেষে সমর্থকদের নিয়ে স্থান ত্যাগ করার সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করে রুমিন ফারহানাকে থামানোর চেষ্টা করেন। ভিডিওতে শোনা যায়, এ সময় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে বলেন, এটি সব জায়গায়ই হচ্ছে এবং পারলে বাধা দিতে বলেন। তিনি আরও বলেন, এবার ভদ্রভাবে কথা বলা হলেও ভবিষ্যতে তা নাও করা হতে পারে। এক পর্যায়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আপনাদের এরকম দেখায়। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আজকে আপনাকে আঙুল তুলে বলে গেলাম, আপনি শুনছেন। ভবিষ্যতে আমি শুনব না। আমি যদি না বলি, আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। শেখ হাসিনার সময়, আপনি এখন যাদের কথায় চলতেন...। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান গণমাধ্যমকে বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ওই এলাকায় সমাবেশের আয়োজন করা হয়েছিল। বিধিমালা অনুযায়ী সমাবেশ বন্ধ করতে গেলে তারা কর্মসূচি বন্ধ করে চলে যান। এ সময় সমাবেশের আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, সমাবেশ করতে না পারার ক্ষোভ থেকেই প্রার্থী তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমারবাঙলা/এসএবি
from Amarbangla bangladesh Feed https://ift.tt/QhRyZXK
0 Comments