Ad Code

শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত

false শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম ৪ সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগামীকাল মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার( ১৯জানুয়ারি ) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিকুল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। নির্বাচন স্থগিত চেয়ে শাকসুর স্বতন্ত্র প্রার্থী মোমিনুর রশিদ শুভ গতকাল রোববার হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। রিটে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সব ধরনের নির্বাচন স্থগিতের নির্দেশনা দিয়েছে। এই পরিস্থিতিতে শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন বেআইনি হবে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আমারবাঙলা/এসএ

from Amarbangla bangladesh Feed https://ift.tt/CUqzGNF

Post a Comment

0 Comments