false চট্টগ্রামের ফটিকছড়িতে গরম পানিতে ঝলসে এক শিশু মৃত্যুবরণ করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশু ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রায়হানের প্রথম পুত্র সন্তান। তার বয়স ছিল ১ বছর ৪ মাস। স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে বাড়িতে চা তৈরির জন্য রাখা গরম পানির পাত্রে হাত দিলে ফুটন্ত পানি তার শরীরে পড়ে যায়। এতে শিশুটির শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেলাল উদ্দিন মেম্বার জানান, নিহত শিশুটি তার আত্মীয়। তিনি বলেন, “গত সোমবার দুর্ঘটনাটি ঘটে। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শুক্রবার সকালে হঠাৎ তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমারবাঙলা/এনইউআ
from Amarbangla bangladesh Feed https://ift.tt/kI8vLYX
0 Comments