Ad Code

মিরসরাইয়ে চলন্ত কাভার্ডভ্যানে আগুন, অল্পের জন্য প্রাণরক্ষা

false চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৬টার দিকে বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মশা নিধনে ব্যবহৃত বৈদ্যুতিক ব্যাট (মসকিউটো কিলার) বোঝাই কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির কেবিনের নিচের অংশে আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে চালক ও তাঁর সহকারী দ্রুত গাড়ি থেকে লাফিয়ে নেমে প্রাণ রক্ষা করেন। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, কাভার্ডভ্যানটিতে মসকিউটো কিলার বহন করা হচ্ছিল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমারবাঙলা/এনইউআ

from Amarbangla bangladesh Feed https://ift.tt/QrUPM1f

Post a Comment

0 Comments