Ad Code

আজ সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী  

false দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী।প্রথমবারের মতো সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন নতুন প্রধানমন্ত্রী। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে। আর ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন প্রধানমন্ত্রীর ব্যবহৃত প্রসাধনসামগ্রীর বর্ণনা অনুযায়ী প্রসাধনীরও ব্যবস্থা করা হয়েছে। দিবসের কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধ-এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে এসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করবেন। প্রথম কর্মদিবসে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করবেন তিনি। পরে সচিবালয়েই মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন বলে জানা গেছে। আমারবাঙলা/এসএবি

from Amarbangla Feed https://ift.tt/NknO9ew

Post a Comment

0 Comments