Ad Code

চট্টগ্রামে রেললাইন থেকে দুই বস্তা ইটপাটকেল ও লাঠিসোঁটা উদ্ধার

false চট্টগ্রাম সিইপিজেড এলাকার মাদ্রাজি শাহ সড়কের রেললাইন সংলগ্ন এলাকা থেকে দুই বস্তা ইটপাটকেল ও লাঠিসোঁটা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও টহল জোরদারের অংশ হিসেবে রেললাইন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রেললাইনের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তা পাওয়া যায়। পরে বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ ইটপাটকেল ও কয়েকটি লাঠিসোঁটা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এসব সামগ্রী সেখানে মজুদ করা হয়েছিল। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব সামগ্রী সেখানে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। রেললাইন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

from Amarbangla Feed https://ift.tt/e4mCdMw

Post a Comment

0 Comments