Ad Code

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন রাশিয়ান মডেল মনিকা

false রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও ইনফ্লুয়েন্সার মনিকা কবির অবশেষে বিয়ে করলেন বাংলাদেশি যুবককে। গত আগস্টে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশি ছেলেদের প্রতি তাঁর বিশেষ পছন্দ রয়েছে এবং বাংলাদেশি কাউকেই বিয়ে করতে চান। সেই ইচ্ছারই বাস্তবায়ন করলেন তিনি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মনিকা। ভিডিওতে নবদম্পতিকে আনন্দঘন মুহূর্তে সময় কাটাতে দেখা যায়। ক্যাপশনে মনিকা লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি। বর বাংলাদেশি যুবক ওয়াহিদ জামান। ঘরোয়া পরিবেশে মালা বদলের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’ বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। আমার বাঙলা/আরএ

from Amarbangla entertainment Feed https://ift.tt/qNjYtsU

Post a Comment

0 Comments