Ad Code

লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

https://ift.tt/In1zxNP লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে জান্নাত আক্তার নামে ছয় বছরের এক স্কুলছাত্রী। রোববার (২৬ জুলাই) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জান্নাত দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে আবিরনগর এলাকার খামার বাড়ির বাসিন্দা কৃষক নুর হোসেন নুরুর মেয়ে। পরিবার ও স্থানীয়রা জানায়, জান্নাত সকালে বাড়ির উঠানে খেলধুলা করছিল। কিছুক্ষণ পর তার দেখা না পেয়ে আশপাশের স্থানে খুঁজতে থাকে পরিবারের লোকজন। পরে ঘরের পাশে থাকা পুকুর জান্নাতকে ভাসতে দেখে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশি জামাল উদ্দিন বাবলু বলেন, ‘মেয়েটি খুব শান্ত স্বভাবের ছিলো। তাদের ঘরের পাশের পুকুরটি কুচুরিপানায় ঢাকা রয়েছে। সবার অগোচরে সে ওই পুকুরে পড়ে ডুবে যায়।’ লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। শুনেছি সে দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিলো। আমরা তাকে মৃত পেয়েছি।’ আমার বাঙলা/ রাব্বি

from Amarbangla bangladesh Feed https://ift.tt/StCc8Kq

Post a Comment

0 Comments